আপনি কি গৃহহীন?

আপনি কি গৃহহীন, গৃহহীন হতে চলেছেন অথবা এমন পরিস্থিতিতে বসবাস করছেন যা অসঙ্গত?
আমাদের গৃহহীনদের জন্য যে পরিষেবার ব্যবস্থা আছে আপনি তার সাহায্য পাওয়ার যোগ্য হতে পারেন - এই সাহায্য সহায়তা এবং পরামর্শ, সাময়িক বাসস্থান থেকে শুরু করে কোথাও আপনার বসবাসের ব্যবস্থা করে দেওয়া পর্যন্ত হতে পারে৷ 
বর্তমানে তিনজন গৃহহীনদের পরামর্শদাতা অফিসার [Homeless Advice Officers] আছেন যার মধ্যে কমপক্ষে একজন অফিসার আমাদের স্বাভাবিক অফিস খোলা থাকার সময়ে সব সময় কর্তব্যপালনের জন্য প্রস্তুত থাকবেন৷
জরুরি পরিষেবা
এই সময়ের বাইরে ইমারজেন্সি ডিউটি টিম [Emergency Duty Team] এর মাধ্যমে পরিষেবা দেওয়া হয় এবং এদের সঙ্গে যোগাযোগের নম্বর হল 08702 402994 ৷
অনুগ্রহ করে মনে রাখবেন যে এটি আমাদের জরুরি পরিষেবা কাজেই প্রথমে অন্যান্য বিকল্প ব্যবস্থাগুলির সাহায্য নেওয়ার চেষ্টা করুন৷ যদি যুক্তিসম্মত হয়, তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে যাতে আপনি বর্তমান বাসস্থান না হারান তার ব্যবস্থা করা৷ অথবা হয়ত আমরা যখন আমাদের অপেক্ষারতদের তালিকা পদ্ধতির মাধ্যমে আপনার বাসস্থান খুঁজে দেওয়ার ব্যবস্থা করছি তখন আপনি পরিবার অথবা বন্ধুবান্ধবদের সঙ্গে থাকার ব্যবস্থা করতে পারবেন৷ এছাড়াও অন্যান্য আবাসন সংস্থাও আপনাকে সাহায্য করতে পারে৷ 
গৃহহীনতা সংক্রান্ত নীতি 2003 -2006 - পিডিএফ ডকুমেণ্ট (নতুন উইণ্ডো)
[Homelessness Strategy 2003 -2006 - pdf document (new window)]


চিঠির বাক্স - যদি আপনার এমন কোনও প্রশ্ন, মন্তব্য অথবা অভিযোগ থাকে যে বিষয়ে আপনি আমাদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের জানান (নতুন উইণ্ডো) [Message Box  - If you have any questions, comments or complaints you would like us to deal with please let us know (new window)]
আবাসন পরিষেবার ভবিষ্যতের লক্ষ্য : প্রত্যেককে একটি সুন্দর বাড়িতে থাকার সুযোগ দেওয়া যেখানে স্বাধীন জীবন যাপনের উপযোগী উচ্চমানের পরিষেবার ব্যবস্থা আছে৷