আপনার মতামত ব্যক্ত করুন.....

ডার্লিংটন বরো কাউন্সিল সক্রিয়ভাবে বিভিন্ন মাধ্যমের সাহায্যে নাগরিক এবং পরিষেবা ব্যবহারকারীদের মতামত জানার চেষ্টা করে যার মধ্যে আছে একটি বার্ষিক জনগোষ্টী নিরীক্ষা, বছরে 2 থেকে 3টি নাগরিকদের প্যানেল এবং নির্দিষ্ট পরিষেবাভিত্তিক নিরীক্ষা যাতে ফোকাস্ গ্রুপগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়৷ এছাড়াও কাউন্সিলের অনেকগুলি আলোচনার ফোরাম আছে যেগুলিতে টাউন সেণ্টার এবং পরিবেশের মত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় যাতে কাউন্সিলররাও অংশগ্রহণ করেন৷
 
আমাদের সঙ্গে যোগাযোগের আর একটি উপায় আছে৷ এই ওয়েবসাইটের ডকুমেণ্ট লাইব্রেরিতে অথবা কাউন্সিলের অফিসে যে প্রতিক্রিয়া জানানোর ফর্ম অর্থাত্ ফিড্‌ব্যাক ফর্ম পাওয়া যায় সেটি ব্যবহার করুন৷ আমাদের জানতে দিন যে আপনি কাউন্সিল এবং তার পরিষেবার কোন্ বিষয়গুলি পছন্দ করেন এবং আমরা কীভাবে আরও ভালো পরিষেবা দিতে পারি সে সম্পর্কে আপনার কোনও পরামর্শ আছে কি না৷ একইভাবে কোনও কোনও সময় আমাদের কাজে ভুল হয়ে যেতে পারে৷ যখন এমন হয় তখন আমাদের তা জানার প্রয়োজন যাতে উপযুক্ত পরিস্থিতিতে আমরা পদক্ষেপ নিতে পারি৷ কাজেই আপনার কোনও অভিযোগ থাকলেও আমাদের জানান৷ শিক্ষা (স্কুল) এবং সামাজিক পরিষেবা অর্থাত্ সোশ্যাল সার্ভিসেস্ এর সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে কোনও অভিযোগ থাকলে এই পদ্ধতি ব্যবহার করে ব্যবস্থা গ্রহণ করা হয় না এবং ফিডব্যাক ফর্মে এবিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে৷ সোশ্যাল সার্ভিসেস্ এর পরিষেবার বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য এই একইরকম একটি ফিডব্যাক ফর্ম আছে৷
 
কাউন্সিলের কর্পোরেট অভিযোগ দায়ের করার পদ্ধতির তিনটি পর্যায় আছে - প্রথম পর্যায়ে আপনি  পরিষেবার বিষয়ে  অনানুষ্ঠানিকভাবে যে কর্মীরা সেই পরিষেবা দেন তাঁদের সঙ্গে আলোচনা করেন৷ অধিকাংশ অভিযোগ এই পর্যায়েই সাফল্যের সঙ্গে নিরসন করা সম্ভব হয়৷ তবে আপনি যদি তাঁদের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হন,  তাহলে আপনি বিভাগীয় অধিকর্তা অর্থাত্ ডাইরেক্টরকে আনুষ্ঠানিকভাবে একটি তদন্ত করার জন্য অনুরোধ করতে পারেন - এটি হল 2য় পর্যায়৷ ডাইরেক্টর এমন কাউকে তদন্ত করার জন্য নিযুক্ত করবেন যিনি সাধারণত আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার 15 টি কর্মদিবসের মধ্যেই আপনার সঙ্গে আলোচনা করতে আসবেন৷ আপনি যদি এতেও সন্তুষ্ট না হন তাহলে 3য় পর্যায়ে মুখ্য কার্যনির্বাহী অর্থাত্ চিফ এক্সিকিউটিভকে আপনার অভিযোগটির পুনরায় পর্যালোচনা করার জন্য অনুরোধ করতে পারেন৷ চিফ এক্সিকিউটিভ তাঁর তদন্তের পরিণাম জানিয়ে আপনাকে চিঠি দেবেন৷ এই তৃতীয় পর্যায়ে কাউন্সিলের পদ্ধতিগুলির সমাপ্তি ঘটে৷
 
এছাড়াও আপনার অধিকার আছে স্থানীয় সরকারের ন্যায়পালের [Local Government Ombudsman] কাছে অভিযোগ দায়ের করার যিনি স্বাধীন এবং কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন নন৷ ন্যায়পাল সাধারণত ততক্ষণ আপনার অভিযোগটির তদন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত  কাউন্সিলকে বিষয়টির তদন্তের যথেষ্ট সুযোগ দেওয়া না হয় এবং কোনও কোনও বিষয় তাঁরা তদন্ত করতে পারেন না৷ ন্যায়পাল একটি প্রচারপত্র তৈরি করেন যাতে তাঁদের পরিষেবাগুলি ব্যাখ্যা করা আছে এবং এটি তাঁদের ওয়েবসাইটে পাওয়া যাবে৷
 
কর্পোরেট ফিডব্যাক ফর্ম [Corporate Feedback Form] অথবা সোশ্যাল সার্ভিসেস্ ফিডব্যাক ফর্ম [Social Services Feedback Form] ডাউনলোড করার জন্য নিচের লিংকগুলিতে ক্লিক্ করুন :
কর্পোরেট ফিডব্যাক ফর্ম - পিডিএফ ডকুমেণ্ট (নতুন উইণ্ডো) [Corporate Feedback Form - pdf document]
সোশ্যাল সার্ভিসেস্ ফিডব্যাক ফর্ম - পিডিএফ ডকুমেণ্ট (নতুন উইণ্ডো) [Social Services Feedback Form - pdf document]

স্থানীয় সরকারের ন্যায়পালের ওয়েবসাইটে যেতে হলে নিচের লিংক অথবা লোগো'টির ওপর ক্লিক্ করুন :
(নতুন উইণ্ডো) [Visit the Local Government Ombudsman Website]